← All countries
Work in Malaysia
These kinds of work are available. Tap a job to ask about it on WhatsApp.
Factory
Ask on WhatsAppConstruction
Ask on WhatsAppPetrol pump
Ask on WhatsAppAgriculture
Ask on WhatsAppPlantation
Ask on WhatsAppRestaurant
Ask on WhatsAppShrimp farming
Ask on WhatsAppDocuments for your medical
মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? মেডিকেল পরীক্ষা করার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যগুলো প্রস্তুত রাখুন।
মেডিকেল করার জন্য প্রয়োজনীয় ৭টি বিষয়
- অরিজিনাল পাসপোর্ট
- পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২৪ মাস থাকতে হবে।
- পাসপোর্ট সাইজ ছবি
- সাইজ: ৩৫ × ৪৫ মিমি।
- সাদা ব্যাকগ্রাউন্ড।
- ম্যাট পেপারে প্রিন্ট করা ৬ কপি ছবি।
- বয়সসীমা
- সাধারণ নির্দেশনা অনুযায়ী ১৮–৪৫ বছর।
- নিয়োগ ও প্রযোজ্য নীতিমালা অনুযায়ী যাচাই করতে হবে।
- নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট
- যাত্রীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- NID / জন্মনিবন্ধন
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি।
- মোবাইল নম্বর
- যাত্রীর নিজের সচল মোবাইল নম্বর।
- পরিবারের একজন সদস্যের সচল মোবাইল নম্বর।
- BMET রেজিস্ট্রেশন
- প্রযোজ্য নিয়ম অনুযায়ী BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ব্যাংক অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় তথ্য
- ব্যাংকের নাম
- হিসাবধারীর পূর্ণ নাম
- ব্যাংকের শাখার নাম
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
বিশেষ সতর্কতা: পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানসহ সব তথ্য মিলিয়ে নিন। কোনো ধরনের ভুল তথ্য বা অসংগতি থাকলে আগে থেকেই সংশোধন করুন।
বিশেষ দ্রষ্টব্য: ছবি, পাসপোর্টের মেয়াদ, বয়সসীমা, BMET ও অন্যান্য কাগজপত্রের চূড়ান্ত শর্ত সংশ্লিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টার ও নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
What the medical checks
মেডিকেল পরীক্ষার আগে জেনে নিন, সাধারণত কোন কোন বিষয় পরীক্ষা করা হতে পারে। আগে থেকে ধারণা থাকলে মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে এবং অযথা দুশ্চিন্তাও কমবে।
মালয়েশিয়ার বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষায় বিবেচিত ১৭টি বিষয়
- HIV / AIDSএইচআইভি সংক্রমণ পরীক্ষা
- Tuberculosis (TB)যক্ষ্মা রোগ
- Malariaম্যালেরিয়া
- Leprosyকুষ্ঠ রোগ
- Syphilisসিফিলিস সংক্রমণ
- Hepatitis Bহেপাটাইটিস বি
- Hepatitis Cহেপাটাইটিস সি
- Chest X-rayবুকের এক্স-রে পরীক্ষা
- Tumor / Cancerটিউমার বা ক্যান্সার-সংক্রান্ত সমস্যা
- Epilepsyমৃগী রোগ
- Mental Healthমানসিক স্বাস্থ্য মূল্যায়ন
- Filariasisফাইলেরিয়া বা গোদ রোগ
- Leishmaniasisলিশম্যানিয়াসিস বা কালাজ্বর
- Physical Examinationসার্বিক শারীরিক পরীক্ষা
- Other Chronic Diseasesঅন্যান্য দীর্ঘস্থায়ী রোগ
- Urine Testনির্ধারিত মাদকদ্রব্যের উপস্থিতি পরীক্ষা, যেমন Opiates, Cannabis ও Amphetamines
- Fit to Workকাজের জন্য শারীরিকভাবে উপযুক্ত কি না, তার মূল্যায়ন
মেডিকেল পরীক্ষার আগে যেসব বিষয় মনে রাখবেন
- পর্যাপ্ত ঘুমিয়ে ও সুস্থ অবস্থায় মেডিকেল পরীক্ষা দিতে যান।
- পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
- আগে থেকে কোনো শারীরিক সমস্যা বা রোগ থাকলে চিকিৎসককে জানান।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ওষুধ বন্ধ করবেন না।
- পরীক্ষার আগে উপবাস বা বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে কি না, মেডিকেল সেন্টার থেকে জেনে নিন।
- কোনো তথ্য গোপন করবেন না এবং ভুল তথ্যের ওপর নির্ভর করবেন না।
বিশেষ দ্রষ্টব্য: উপরের তালিকাটি সাধারণ ধারণার জন্য। প্রত্যেক কর্মীর ক্ষেত্রে সব ১৭টি বিষয় একইভাবে পরীক্ষা করা হয় না। মালয়েশিয়ার FOMEMA-এর সর্বশেষ নির্দেশনা ও অনুমোদিত মেডিকেল সেন্টারের নিয়ম অনুযায়ী পরীক্ষার ধরন নির্ধারিত হয়।
